Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পাকা বাড়ি হয়েছে, আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন

পাকা বাড়ি হয়েছে, আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আবাস যোজনা প্রকল্পের তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন করছেন বহু উপভোক্তা। এখনও পর্যন্ত কেউ লিখিত জানিয়েছেন, কেউ মৌখিকভাবে অনুরোধ করেছেন তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য। দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী, কাকদ্বীপ, সাগর, ডায়মন্ডহারবার ২ নম্বর ব্লকে এমন একাধিক ঘটনা সামনে এসেছে।  
Advertisement
যেমন ডায়মন্ডহারবার দু’নম্বর ব্লকের পাতড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আনিসুর রহমান। তিনি সোমবার বিডিও অফিসে গিয়ে তাঁর নাম আবাস যোজনার উপভোক্তার তালিকা থেকে বাদ দেওয়ার চিঠি দিয়েছেন। তিনি বলেন, কয়েক বছর আগে যখন সমীক্ষা হয়েছিল, তখন আমার নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়। গত দু’বছরের মধ্যে পাকা বাড়ি নির্মাণ করেছি। তাই এই আবাসের বাড়ির আর প্রয়োজন নেই। যেসব গরিব মানুষের এখন বাড়ি দরকার তাঁদের তা দেওয়া হোক বলে চিঠি লেখেছেন তিনি।  আনিসুরের মতো আরও অনেকেই এভাবে বিভিন্ন ব্লক অফিসের সঙ্গে যোগাযোগ করেছেন। কেউ সরকারি চাকরি করছেন বলে নাম বাদ দেওয়ার আর্জি জানিয়েছেন, কেউ পাকা বাড়ি তৈরি হওয়ার  কারণে। এ প্রসঙ্গে জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, কিছু কিছু ব্লক থেকে এমন আবেদন এসেছে। এমনিতেও পাকা বাড়ি থাকলে নাম বাদ চলেই যাবে। তবে তাঁরা নিজে থেকে নাম বাদ দিতে বলেছেন, এটা নজিরবিহীন।
সম্পর্কিত সংবাদ