Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ফেসবুকে ফাঁদ পেতে ব্ল্যাকমেল, ত্রিপুরা থেকে গ্রেপ্তার

ফেসবুকে ফাঁদ পেতে ব্ল্যাকমেল, ত্রিপুরা থেকে গ্রেপ্তার
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফেসবুকে পেতেছিল বন্ধুত্বের ফাঁদ! তারপর দীর্ঘ আলাপচারিতা। সেই সুযোগকে হাতিয়ার করেই বাগুইআটির এক বধূর সঙ্গে ব্ল্যাকমেল করা হয়েছিল বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে ত্রিপুরা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল বাগুইআটি থানার পুলিস। ট্রানজিট রিমান্ডে তাকে বিধাননগরে নিয়ে আসা হয়েছে। 
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃতের নাম দেবাশিস সূত্রধর। ত্রিপুরার সিপাহিজলার বিশ্রামগঞ্জে তার বাড়ি। মঙ্গলবার ধৃতকে বারাসত জেলা হাসপাতালে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিস সাতদিনের হেফাজত চেয়ে আবেদন করলেও বিচারক তিনদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেছেন।
সম্পর্কিত সংবাদ