Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের টার্গেট সোনার দোকান, গ্রেপ্তার ২ দুষ্কৃতী

ফের টার্গেট সোনার দোকান, গ্রেপ্তার ২ দুষ্কৃতী
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা তারকেশ্বর: তারকেশ্বর মন্দিরের কাছে সোনার দোকানে ডাকাতি করতে জড়ো হয়েছিল প্রায় ৯ জন দুষ্কৃতী। তাদের কাছে ছিল দরজার শাটার কাটার যন্ত্র সহ একাধিক অস্ত্র। শুক্রবার রাতে এই দলটি ডাকাতির পরিকল্পনা করেছিল বলে গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিস। তারপর হানা দিয়ে ডাকাতি আটকায়। দু’ জনকে গ্রেপ্তারও করে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে। এই দুষ্কৃতী দলটির হুগলিতে আসাযাওয়া ছিল বলে জানিয়েছে পুলিস। 
Advertisement
জানা গিয়েছে, মন্দির সংলগ্ন কয়েকটি এলাকায় ভিন রাজ্য থেকে মাদক নিয়ে তারকেশ্বরে বিক্রি করতে আসত কিছু দুষ্কৃতী। স্থানীয় কিছু নেশাগ্রস্তের মাধ্যমে এই এলাকায় মাদকের কারবার ছড়ানোর চেষ্টা করছিল। এই ঘটনার সঙ্গে ওই চক্রের যোগ থাকতে পারে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। তারকেশ্বর থানা দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম অনুজ সিং তোমার এবং মহম্মদ আবিদ। তাদের বাড়ি উত্তরপ্রদেশের মিরাট জেলার পল্লাপুরম ও মৈদিপুরম এলাকায়। 
সম্পর্কিত সংবাদ