সংবাদদাতা, বসিরহাট: ভারসাম্যহীন ব্যক্তির দেহ উদ্ধার হল পুকুর থেকে। মৃতের বাড়ি উত্তরপ্রদেশ। নাম হরিলাল রাম। কিছুদিন আগেই তাঁকে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বাড়িতে পাঠানোর চেষ্টা করেন হিঙ্গলগঞ্জের বাসিন্দার সুশান্ত ঘোষ। কিন্তু জানা যায়, তাঁর বাবা-মা মারা গিয়েছেন। ভাই তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে রাজি হননি। ফলে ভারসাম্যহীন ব্যক্তিকে হিঙ্গলগঞ্জের নানা জায়গায় ঘোরাঘুরি করতে দেখা যেত। রবিবার ওই ভারসাম্যহীন ব্যক্তির দেহ হিঙ্গলগঞ্জের আমবেড়িয়া এলাকার একটি পুকুর থেকে দেহ উদ্ধার হয়। পুলিস দেহটিকে ময়নাতদন্তের জন্য বসিরহাট পাঠিয়েছে। সুশান্ত বলেন, আমরা আর্থিকভাবে ওই পরিবারকে সাহায্য করতে চেয়েছিলাম। বিনা খরচে বাড়িতে ফেরানোর ব্যবস্থা করতে চেয়েছিলাম। কিন্তু হরিলালের পরিবার কিছুতেই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চায়নি। স্থানীয়দের অক্ষেপ, এত চেষ্টার পরও বাড়ি ফেরা হল না হরিলালের।



