Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬

ফের ভূমিকম্প, দিল্লির চেয়ে বেশি তীব্রতায় কেঁপে উঠল পুরী

ফের ভূমিকম্প, দিল্লির চেয়ে বেশি তীব্রতায় কেঁপে উঠল পুরী
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কটক, ১৭ ফেব্রুয়ারি: তিন ঘণ্টায় চারটি ভূমিকম্প। দিল্লি, বিহারের পর এবার কেঁপে উঠল পুরী। সঙ্গে কেঁপেছে সিকিমও। পরপর ভূমিকম্পে আতঙ্কিত দেশবাসী। যদিও আতঙ্কিত না হয়ে শান্ত ও সতর্ক থাকার বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে স্বস্তির বিষয় হল, এখন পর্যন্ত কোনও স্থানেই ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর আসেনি। কিন্তু, পরপর ভূমিকম্পের জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
আজ সোমবার, সকাল ৫টা ৩৬ নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের প্রাণকেন্দ্র দিল্লি। রাজধানীসহ এনসিআর-এ ভূমিকম্পের জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪।  যদিও অনেক বেশি মাত্রায় কম্পন অনুভূত হয়েছে বলে দাবি করেছে দিল্লির বহু বাসিন্দাই। দিল্লির কম্পনের আতঙ্ক কাটতে না কাটতেই ভূমিকম্পে কেঁপে ওঠে  বিহার। দুলে ওঠে এই রাজ্যের সিওন শহর। সকাল ৮টা ২ নাগাদ এই শহরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এক্ষেত্রেও কম্পনের মাত্রা ছিল ৪।
বিহারে কম্পনের রেশ মিটতে না মিটতেই ভূমিকম্পে কেঁপে ওঠে ওড়িশার পুরী ও সিকিমের লাচুঙ। সকাল ৮টা ১৫ নাগাদ কম্পন অনুভূত হয় পুরী জেলায়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ধরা পড়ে ৪.৭। অন্যদিকে লাচুঙে কম্পনের মাত্রা ছিল ২.৩। তবে কোনও ভূমিকম্পেই এখনও ক্ষয়ক্ষতি হতাহতের খবর পাওয়া যায়নি। পর্যটক ও বাসিন্দারা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ