Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পাহাড়ে ঘুরতে এসে হুগলির পর্যটকের মৃত্যু

পাহাড়ে ঘুরতে এসে হুগলির পর্যটকের মৃত্যু
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, দার্জিলিং: দার্জিলিং পাহাড়ে মৃত্যু হল এক পর্যটকের। মৃতের নাম দীপাঞ্জন সাহা (৫৪)। হুগলি জেলার ভদ্রেশ্বরে তাঁর বাড়ি। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার হুগলি থেকে ছ’জন পর্যটকের একটি দল দার্জিলিংয়ে আসে। দলটি সরাসরি লামাহাটা চলে যায়। রবিবার তারা দার্জিলিং শহরে এসেছিলেন। বিভিন্ন এলাকা ঘুরে রাতে লামাহাটা ফেরেন তাঁরা। সেখানেই অসুস্থ হয়ে পড়েন দীপাঞ্জনবাবু। দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সোমবার মৃতদেহ ময়নাতদন্ত করা হয়। 
Advertisement
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের হেলথ ইনচার্জ রাজেশ চৌহান বলেন, পাহাড়ে ঘুরতে এসে অসুস্থ হয়ে ওই পর্যটকের মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিসকে জানানো হয়েছে। জিটিএ’র অ্যাম্বুলেন্সে করে ওই ব্যক্তির মৃতদেহ তাঁর বাড়িতে পাঠানো হয়েছে। দার্জিলিং জেলা পুলিস জানিয়েছে, ওই ঘটনা নিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ