Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

পিজির ‘অনন্য’য় ইনডোর পরিষেবা শুরু, উডবার্নে প্রথম ক্যাশলেস চিকিৎসা

শুরু হয়ে গেল পিজির বাজেট হাসপাতাল ‘অনন্য’ বা উডবার্ন ২-এর ইনডোর পরিষেবা। বৃহস্পতিবার রোগী ভর্তি শুরু হয়ে গেল এখানে।

পিজির ‘অনন্য’য় ইনডোর পরিষেবা শুরু, উডবার্নে প্রথম ক্যাশলেস চিকিৎসা
  • ২৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুরু হয়ে গেল পিজির বাজেট হাসপাতাল ‘অনন্য’ বা উডবার্ন ২-এর ইনডোর পরিষেবা। বৃহস্পতিবার রোগী ভর্তি শুরু হয়ে গেল এখানে। প্রথমদিন এখানে ভর্তি হলেন দু’জন রোগী। একজন অর্থোপেডিক চিকিৎসা করাতে এসেছেন। অন্যজন ভর্তি হয়েছেন থাইরয়েডের সমস্যা নিয়ে। পিজি সূত্রের খবর, আপাতত ‘অনন্য’ বিল্ডিংয়ের ছ’তলার ইনডোর প্রাইভেট কেবিনগুলির একাংশ চালু করা হয়েছে। চাহিদা অনুযায়ী ধাপে ধাপে অন্যান্য তলের প্রাইভেট কেবিন এবং স্যুইটগুলি চালু হবে। এদিকে রাজ্য স্বাস্থ্যদপ্তরের ইতিহাসে একটি ঐতিহাসিক পর্বেরও সূচনা হয়ে গেল স্বাস্থ্যবিমার মাধ্যমে প্রথম ক্যাশলেস চিকিৎসা করে। উডবার্নে শুরু হয়ে গিয়েছে ক্যাশলেস রোগী ভর্তি। আপাতত তিনজন ক্যাশলেস রোগী ভর্তি হয়েছেন। তার মধ্যে একজন সম্প্রতি চিকিৎসা পর্ব শেষ হওয়ার পর ছুটি পেয়েছেন। তিনি ভর্তি হয়েছিলেন অর্থোপেডিক সমস্যার জন্য।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ