Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

পিএফ: অভিযোগ শুনতে কাল রাজ্যজুড়ে ক্যাম্প

কাল, মঙ্গলবার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে পিএফ দপ্তরের ‘নিধি আপকে নিকট’ কর্মসূচি। এমনটাই জানিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)।

পিএফ: অভিযোগ শুনতে কাল রাজ্যজুড়ে ক্যাম্প
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাল, মঙ্গলবার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে পিএফ দপ্তরের ‘নিধি আপকে নিকট’ কর্মসূচি। এমনটাই জানিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। পিএফ গ্রাহক এবং পেনশনভোগীরা কোনও সমস্যায় পড়লে সেই অভিযোগ দপ্তরে জানাতে পারেন। এছাড়া প্রত্যেক মাসের ২৭ তারিখ পিএফ দপ্তরের কর্মী ও অফিসাররা বিভিন্ন এলাকায় গিয়ে ক্যাম্প করেন। গ্রাহক ও পেনশনভোগীদের অভিযোগগুলি সেখানেও শোনেন তাঁরা। সেখানেই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এই কর্মসূচিরই নাম ‘নিধি আপকে নিকট’। 

Advertisement

দপ্তরের কর্তারা জানিয়েছেন, হাওড়া আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প বসবে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কলেজ অব ই‌঩ঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টে। পশ্চিম মেদিনীপুরে সেই ক্যাম্প হবে নারায়ণগড়ের সুপ্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অফিসে। এছাড়া, ঝাড়গ্রামে দহিজুড়ির জি জি অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেডে বসবে ক্যাম্প। পাশাপাশি হাওড়ার আওতায় ফুলেশ্বর রেল স্টেশনের কাছে ওয়েলকাস্ট ইন্ডিয়া লিমিটেডের অফিস এবং হুগলির অ্যাঙ্গাসে ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেডের ওয়ার্কশপে বসবে ‘নিধি আপকে নিকট’ ক্যাম্প। 
জলপাইগুড়ি আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প বসবে আলিপুরদুয়ারের নিউল্যান্ডসের সঙ্কোশ চা বাগানে। পাশাপাশি জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় টি গার্ডেনেও বসবে শিবির। কোচবিহারের বালাকুঠিতে লক্ষ্মী টিম্বার ইন্ডাস্ট্রিজে ‘নিধি আপকে নিকট’ পরিষেবা দেবে ইপিএফও। বারাকপুর আঞ্চলিক অফিসের আওতায় নদীয়ার নবদ্বীপে রানিঘাট রোডের পাশে হোলি চাইন্ড কেজি স্কুল এবং উত্তর ২৪ পরগনার পানিহাটির টিএন ব্যানার্জি রোডে শান্তনু মুখোপাধ্যায়ের অফিসে বসবে ক্যাম্প। জঙ্গীপুর আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প দু’টি হবে মালদহের নজরুলবাগ স্ট্রিটের সেন্ট মেরি স্কুলে এবং মুর্শিদাবাদের জঙ্গীপুরের ধুলিয়ান ডাকবাংলো মোড়ের কাছে হোলি ফেথ অ্যাকাডেমিতে। দুর্গাপুর অফিসের আওতায় ক্যাম্প হবে পশ্চিম বর্ধমানের আসানসোল কোর্ট এরিয়ার আসানসোল ক্লাব ও পূর্ব বর্ধমানের নতুনগঞ্জের শান্তি রাইসমিলে। এছাড়াও বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে জিপিটি কাস্টিং লিমিটেড এবং পুরুলিয়ার বিটি সরকার রোডের বাস স্ট্যান্ডের কাছে হোটেল আকাশে বসবে শিবির। বীরভূমে সেই ক্যাম্প হবে বোলপুরের শিবতলার মেসার্স মেকো-তে। দার্জিলিং আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে মংপু সিঙ্কোনা প্লান্টে।

সম্পর্কিত সংবাদ