Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

সঠিক সময়ে অবসরকালীন তথ্য ছাড়া আটকেই যাবে পেনশন ও গ্র্যাচুইটি , চিঠি উচ্চশিক্ষা দপ্তরের

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আধিকারিক এবং কর্মীদের পেনশনের তথ্যাদি চেয়ে আরও কড়া নির্দেশ দিল উচ্চশিক্ষা দপ্তর। এবার বলা হয়েছে, সঠিক সময়ে তথ্যাদি না পেলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সবারই পেনশন আটকে দেওয়া হবে।

সঠিক সময়ে অবসরকালীন তথ্য ছাড়া আটকেই যাবে পেনশন ও গ্র্যাচুইটি , চিঠি উচ্চশিক্ষা দপ্তরের
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আধিকারিক এবং কর্মীদের পেনশনের তথ্যাদি চেয়ে আরও কড়া নির্দেশ দিল উচ্চশিক্ষা দপ্তর। এবার বলা হয়েছে, সঠিক সময়ে তথ্যাদি না পেলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সবারই পেনশন আটকে দেওয়া হবে। জুলাইয়েই এ ধরনের তথ্য চেয়ে সমস্ত বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর। তবে, এখনও পর্যন্ত মাত্র ছ’টি বিশ্ববিদ্যালয় এই তথ্য দিয়েছে বলে খবর। এতদিন, এ ধরনের কাজকর্ম বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই হয়ে যেত। তবে, এবার বলা হয়েছে, অবসরের ছ’মাস আগে সংশ্লিষ্ট কর্মী-আধিকারিক বা শিক্ষকের সমস্ত নথি এবং সার্ভিস বুক পিএফ এবং পেনশন গ্র্যাচুইটি ডিরেক্টরেটে পাঠাতে হবে। চূড়ান্ত পেনশন চালু না-হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে প্রভিশনাল পেনশন এবং গ্র্যাচুইটি পাবেন। আর তা হবে প্রকৃত পেনশন ও গ্র্যাচুইটির চারভাগের তিনভাগ। সবকিছু চালুর পরই এইচআরএমএস অনলাইন সিস্টেমেই পেনশন মিলবে। ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি শুভেন্দু মুখোপাধ্যায় বলেন, পেনশন এবং গ্র্যাচুইটির কাজে এত দেরি হলে তো অবসরপ্রাপ্তদের মস্ত সমস্যায় পড়তে হবে। সময় বেঁধে দিক সরকার। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ