Bartaman Logo
৯ জুন, ২০২৬

দিল্লিতে এসইউভির ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত এক

গাড়ির বেপরোয়া গতির বলিপথচারী।  জখম আরও একজন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।রবিবার সকালের এই দুর্ঘটনাটি দিল্লির চাণক্যপুরীর। ঘটনাস্থল থেকে রাষ্ট্রপতি ভবনের দূরত্ব মাত্র দুই কিলোমিটার।

দিল্লিতে এসইউভির ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত এক
  • ১১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গাড়ির বেপরোয়া গতির বলিপথচারী।  জখম আরও একজন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।রবিবার সকালের এই দুর্ঘটনাটি দিল্লির চাণক্যপুরীর। ঘটনাস্থল থেকে রাষ্ট্রপতি ভবনের দূরত্ব মাত্র দুই কিলোমিটার। তা সত্ত্বেও কয়েক ঘণ্টা ধরে রাস্তায় পড়েছিল মৃতদেহ। পরে পুলিস এসে দেহ তুলে নিয়ে যায়। প্রশ্ন উঠছে, রাজধানীর এতো হাইপ্রোফাইল এলাকায় পুলিস নেই কেন? ইতিমধ্যে অভিযুক্ত গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে। ঘাতক গাড়িটিকেও আটক করেছে পুলিস। কয়েকদিন আগেই চাণক্যপুরীতে তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ আর সুধার সোনার চেন ছিনতাই হয়েছিল। ঘটনার সময় সুধার সঙ্গে ছিলেন ডিএমকে সাংসদ রাজাথি। দু’জনেই পোল্যান্ডের দূতাবাসের খুব কাছাকাছি ছিলেন। এবার ফের দুর্ঘটনার সাক্ষী রাজধানীর এই হাইপ্রোফাইল এলাকা। স্থানীয় সূত্রের খবর, এদিন প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন দুই ব্যক্তি। আচমকা দ্রুত গতিতে আসা গাড়িটি তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এরপরেই ডিভাইডারে ধাক্কা মেরে থেমে যায় গাড়িটি। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় সাদা রংয়ের এসইউভিটি। তদন্তকারীরা জানতে পেরেছেন, গাড়িটি সম্প্রতি কেনা হয়েছিল। এসইউভি থেকে একাধিক মদের বোতল উদ্ধার করেছে পুলিস। অভিযুক্তের সাফাই, গাড়িটি তার বন্ধুর। চালানোর সময় হঠাৎ ঝিমুনি চলে আসায় এই বিপত্তি। তদন্ত চলছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ