সংবাদদাতা, বালুরঘাট: বেপরোয়া লরির ধাক্কায় এক পথচারীর মৃত্যু। আর এই দুর্ঘটনা ঘিরে বুধবার সকালে অগ্নিগর্ভ হয়ে উঠল কুমারগঞ্জের বয়রাপাড়া এলাকা। ক্ষিপ্ত জনতা আগুন ধরিয়ে দিল ঘাতক লরিতে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রসিদুল মণ্ডল (৪০)। বাড়ি কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণ গ্রামপঞ্চায়েতের কেশুরাইল এলাকায়। ওই ব্যক্তি গাছ কাটার কাজ করতেন। কাজ শেষে বাড়িতে ফিরছিলেন তিনি। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুমারগঞ্জ থানার পুলিশ। পুলিশ বিক্ষোভ থামানোর চেষ্টা চালাচ্ছে। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।