Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শাহরুখের মুখোমুখি এনটিআর

সম্প্রতি ‘পাঠান’ ছবির সিক্যুয়েল নিশ্চিত করেছেন কিং খান স্বয়ং। জানা গিয়েছে, আগামী বছর ‘কিং’ ছবির মুক্তির পরেই স্পাই ইউনিভার্সের কাজে হাত দেবেন নায়ক।

শাহরুখের মুখোমুখি এনটিআর
  • ১৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• ‘ওয়ার ২’ ছবির হাত ধরে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে আত্মপ্রকাশ করেছিলেন জুনিয়র এনটিআর। হৃতিক রোশনের সঙ্গে মুখোমুখি দ্বৈরথে দেখা গিয়েছিল দক্ষিণী তারকাকে। এবার শোনা যাচ্ছে, ফের তিনি স্পাই ইউনিভার্সের একটি ছবিতে কাজ করতে চলেছেন। এবার ‘আরআরআর’ খ্যাত অভিনেতা মুখোমুখি হবেন ‘পাঠান’ শাহরুখ খানের।

Advertisement

সম্প্রতি ‘পাঠান’ ছবির সিক্যুয়েল নিশ্চিত করেছেন কিং খান স্বয়ং। জানা গিয়েছে, আগামী বছর ‘কিং’ ছবির মুক্তির পরেই স্পাই ইউনিভার্সের কাজে হাত দেবেন নায়ক। এই আবহে বলি পাড়ায় গুঞ্জন জুনিয়র এনটিআর যুক্ত হতে পারেন ‘পাঠান ২’-এর সঙ্গে। শাহরুখের সঙ্গে দ্বৈরথে দেখা যাবে তাঁকে। আগেরবার অভিনেতা জন আব্রাহামকে দেখা গিয়েছিল শাহরুখের বিরুদ্ধে। এবার জুনিয়র এনটিআরের সঙ্গে শাহরুখের রসায়ন কেমন হয়, তা নিয়ে চর্চা চলছে। উল্লেখ্য, শাহরুখ এখন ব্যস্ত তাঁর পরের ছবি ‘কিং’ নিয়ে। দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায় সহ আরও অনেকে রয়েছেন ছবিতে।    

Advertisement
সম্পর্কিত সংবাদ