Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মোহন বাগানের সামনে পাঠচক্র

শনিবার ঘরোয়া লিগে মাঠে নামছে মোহন বাগান। নৈহাটি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পাঠচক্র। এই মুহূর্তে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে ডেগি কার্ডোজোর দল।

মোহন বাগানের সামনে পাঠচক্র
  • ৩০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার ঘরোয়া লিগে মাঠে নামছে মোহন বাগান। নৈহাটি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পাঠচক্র। এই মুহূর্তে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে ডেগি কার্ডোজোর দল। শেষ ম্যাচে কাস্টমসের কাছে ০-১ গোলে হেরে মাঠ ছেড়েছিল তারা।  খাতায়-কলমে সুপার সিক্সে যাওয়ার রাস্তা খোলা থাকলেও কাজটা কার্যত অসম্ভব। ফলে গ্রুপের শেষ দু’টি ম্যাচ মোহন বাগানের কাছে নিয়মরক্ষার। তবু জয়ে ফিরতে মরিয়া পালতোলা নৌকা। 

Advertisement

গত ম্যাচে চোটের কারণে দলে ছিলেন না অধিনায়ক সন্দীপ মালিক। তাঁর অভাব বেশ টের পেয়েছিলেন কোচ ডেগি। শনিবার সন্দীপকে মাঠে ফেরাতে মরিয়া তিনি। তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের আগে নেবেন সবুজ-মেরুন কোচ। তবে সিনিয়র দলের ফুটবলারদের পাচ্ছেন না ডেগি। কোচ হোসে মোলিনা কলকাতা লিগের জন্য সুহেল, দীপ্যেন্দুদের ছাড়তে নারাজ। তাই ডেভেলপমেন্ট লিগের দল নিয়েই পাঠচক্রের বৈতরণী পার করতে হবে মোহন বাগানকে। অন্যদিকে, একই দিনে রেনবোর বিরুদ্ধে মাঠে নামছে ডায়মন্ডহারবার এফসি। কল্যাণী স্টেডিয়ামে সুপার সিক্সে ওঠার লড়াইয়ে নামবে তারা। শেষ ম্যাচে ভবানীপুরের কাছে হেরে বিপাকে ডায়মন্ডহারবার। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। গ্রুপ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে তারা। তাই শেষ তিনটি ম্যাচ তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। গত কয়েকটি ম্যাচে সিনিয়র ফুটবলার ছাড়া মাঠে নেমেছিল তারা। তাই ক্লাবকর্তাদের কড়া সমালোচনার সামনে পড়তে হয়েছে ডায়মন্ডহারবার কোচকে। তাই রেনবোর বিরুদ্ধে প্রথম একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। 
এদিকে, শুক্রবার ঘরোয়া লিগের ম্যাচে মেসারার্সকে ৩-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফ। বিজয়ী দলের হয়ে লক্ষ্যভেদে সফল সুপ্রিয় ঘোষ, অভিষেক কুঞ্জম ও রণজয় রায়। অপর ম্যাচে উয়াড়ির বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। স্কোরশিটে নাম তুলেছেন লালরেমরুয়াতা ও দীপেশ মুর্মু।     

Advertisement
সম্পর্কিত সংবাদ