Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুর স্টেশনে মালগাড়ির নীচ দিয়েই ঝুঁকির পারাপার যাত্রীদের

শিয়ালদহ দক্ষিণ শাখার গুরুত্বপূর্ণ স্টেশন হল বারুইপুর। স্টেশনের এক নম্বর ও চার নম্বর প্ল্যাটফর্ম যুক্ত করেছে একটি ফুট ওভারব্রিজ।

বারুইপুর স্টেশনে মালগাড়ির নীচ দিয়েই ঝুঁকির পারাপার যাত্রীদের
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: শিয়ালদহ দক্ষিণ শাখার গুরুত্বপূর্ণ স্টেশন হল বারুইপুর। স্টেশনের এক নম্বর ও চার নম্বর প্ল্যাটফর্ম যুক্ত করেছে একটি ফুট ওভারব্রিজ। সেই ব্রিজটির ভগ্নদশা। সে কারণে নিত্যযাত্রীদের যাতায়াত বন্ধ করে দিয়েছে রেল। ফলে লাইন দিয়ে এক প্ল্যাটফর্ম থেকে অন্যটিতে যেতে হচ্ছে যাত্রীদের। রেলের যদিও যুক্তি, স্টেশনের শেষপ্রান্তে অন্য একটি ব্রিজ রয়েছে তা ব্যবহার করুক যাত্রীরা।

Advertisement

এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি সমস্যা। চার নম্বর প্ল্যাটফর্মে প্রতিদিন সন্ধ্যার পর দাঁড়িয়ে থাকছে একটি মালগাড়ি। ফলে যাত্রীদের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে রেল লাইনে নেমে মালগাড়ির নীচ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করে চার নম্বরে উঠতে হয়। এর ফলে যে কোনওদিন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। অভিযোগ, রেলের কোনও নজরদারি নেই। তবে বারুইপুর স্টেশনের ম্যানেজার বলেছেন, মালগাড়ির নীচ দিয়ে যাতে যাত্রীরা না যাতায়াত করেন তার জন্য প্রচার চালানো হচ্ছে। বলা হচ্ছে, প্ল্যাটফর্মের শেষ প্রান্তে গিয়ে ফুট ওভারব্রিজটি ব্যবহার করতে। পূর্ব রেলের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে দীপ্তিময় দত্ত বলেন, কেন যাত্রীরা বাকি ফুট ওভারব্রিজ ব্যবহার করছেন না? মালগাড়ি রেলের উন্নয়নের জন্য দাঁড়িয়ে ছিল। তার নীচ দিয়ে যাত্রীরা পারাপার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে যাত্রীদের অভিযোগ, চার নম্বর প্ল্যাটফর্মে যেতে হলে দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের একেবারে শেষপ্রান্তে যেতে হবে। তবেই ফুটব্রিজে উঠে সব প্ল্যাটফর্মে যাওয়া যাবে। এ কাজ অনেক সময় সাপেক্ষ। নতুবা আবার লাইন পারাপার করে প্ল্যাটফর্মে উঠতে হবে। আবার চার নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মে যেতে হলেও একই সমস্যার মুখোমুখি হতে হবে। বয়স্ক যাত্রীদের খুব সমস্যা হয়। কয়েক মাস ধরে চার নম্বর প্ল্যাটফর্মে সন্ধ্যার পর কয়েক ঘণ্টার জন্য মালগাড়ি দাঁড় করিয়ে রাখা হয়। একে একটা ফুট ওভারব্রিজ বন্ধ। তার উপর কেন মালগাড়ি দাঁড়িয়ে রাখা হবে? স্টেশনে গিয়েও দেখা গিয়েছে, বারুইপুর লোকাল স্টেশনে থামার পর দু’নম্বর প্ল্যাটফর্মে নেমে যাত্রীরা লাইনে নেমে মালগাড়ির নীচ দিয়ে গিয়ে চার নম্বর প্ল্যাটফর্মে উঠছেন।

সম্পর্কিত সংবাদ