Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬

বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই যাত্রীর বন্দুক থেকে চলল গুলি, জখম শিশু সহ চার

প্রতিদিনের মতোই ব্যাস্ত বিমানবন্দরে মানুষের ভির। হঠাৎ গুলির শব্দ। যাত্রীরা কিছু বুঝে উঠবার আগেই আতঙ্কে দৌড়াতে লাগলেন এদিকে ওদিকে।

বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই যাত্রীর বন্দুক থেকে চলল গুলি, জখম শিশু সহ চার
  • ১৬ আগস্ট, ২০২৬ ১৪:৩০
Prefer us on Google

লখনউ, ১৬ আগস্ট: প্রতিদিনের মতোই ব্যাস্ত বিমানবন্দরে মানুষের ভির। হঠাৎ গুলির শব্দ। যাত্রীরা কিছু বুঝে উঠবার আগেই আতঙ্কে দৌড়াতে লাগলেন এদিকে ওদিকে। রবিবার সকালে বারাণসী বিমানবন্দরে এমনই আচমকা গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল যাত্রীদের মধ্যে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিরাপত্তা চেকিংয়ের সময় এক যাত্রীর বন্দুক থেকে অসাবধানতাবশত গুলি বেরিয়ে যায়। এই ঘটনায় এক মহিলা ও এক শিশু-সহ মোট চারজন আহতও হয়েছেন। আহতদের মধ্যে বিমানবন্দরের দুই নিরাপত্তাকর্মীও রয়েছেন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, সকাল সাড়ে ৯টা নাগাদ আজমগড়ের এক ব্যক্তি তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ওঠার জন্য বিমানবন্দরে পৌঁছন। চেকিংয়ের জন্য নিজের জিনিসপত্র নিরাপত্তাকর্মীদের কাছে জমা দেন তিনি। তাঁর সঙ্গে থাকা বন্দুকের ব্যাপারেও নিরাপত্তারক্ষীদের জানান। নিয়মমাফিক ওই যাত্রীর কাছে থাকা বন্দুকটি এবং তার নথিপত্র পরীক্ষাও শুরু হয়। সে সময় আচমকাই ওই বন্দুক থেকে এক রাউন্ড গুলি বেরিয়ে যায়। গুলিতে প্রথমে বিমানবন্দরের এক মহিলা নিরাপত্তাকর্মীর আঘাত লাগে। অন্য এক পুরুষ কর্মীর হাতেও গুলি লাগে। পাশাপাশি এক মহিলা যাত্রী এবং এক শিশুও জখম হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, আপাতত সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল। ঘটনার পর দ্রুত স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। বিমানবন্দরে শুরু হয় তদন্ত। কীভাবে নিরাপত্তা চেকিংয়ের মধ্যেই আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুটল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

তবে এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যাত্রীর কাছে বৈধ আগ্নেয়াস্ত্র থাকলেও, ভিড়ে ঠাসা বিমানবন্দরের নিরাপত্তা চেকিংয়ের সময় কীভাবে বন্দুক থেকে গুলি বেরিয়ে গেল, তা নিয়েই এখন তদন্তকারীদের নজর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ