Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

গাইসালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন

গাইসালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন
  • ২০ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

উত্তর দিনাজপুরের ইসলামপুরের গাইসালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন। আজ, মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি টু ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আচমকাই আগুন লেগে যায়। চলন্ত ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। যার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন দেখেই গাইসাল স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে দেন চালক। খবর দেওয়া হয় দমকলে। অকুস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা। যদিও এই অগ্নিকাণ্ডের জেরে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে সকলে আতঙ্কিত হয়ে পড়েন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ