Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

লা‌ইন টপকে ট্রেন ধরতে গিয়ে চুঁচুড়ায় মৃত্যু যাত্রীর

রেললাইন টপকে ট্রেন ধরতে গিয়ে মৃত্যু হল এক যাত্রীর। সোমবার দুপুরে হুগলির চুঁচুড়া স্টেশনে মর্মান্তিক ওই ঘটনা ঘটেছে। প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে তিনি পিষে যান।

লা‌ইন টপকে ট্রেন ধরতে গিয়ে চুঁচুড়ায় মৃত্যু যাত্রীর
  • ৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রেললাইন টপকে ট্রেন ধরতে গিয়ে মৃত্যু হল এক যাত্রীর। সোমবার দুপুরে হুগলির চুঁচুড়া স্টেশনে মর্মান্তিক ওই ঘটনা ঘটেছে। প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে তিনি পিষে যান। ব্যান্ডেল জিআরপি জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে প্ল্যাটফর্ম থেকে একটি নীল পিঠব্যাগ মিলেছে। সেখান থেকে কিছু তথ্য পাওয়া যায় কি না, খুঁজে দেখা হচ্ছে। পুলিশের অন্য একটি সূত্র জানিয়েছে, একটি ফোন নম্বর মিলেছে। কিন্তু সেই নম্বরে ফোন করে উত্তর মেলেনি। তবে প্রাথমিক তদন্তের পরে জিআরপি’র দাবি, ওই ব্যক্তি চুঁচুড়া থেকে হাওড়াগামী ট্রেন ধরতে চেয়েছিলেন। সেখান থেকে তাঁর দুর্গাপুর যাওয়ার পরিকল্পনা ছিল। তিনি বাঁকুড়ার বাসিন্দা হতে পারেন বলেও জিআরপি’র দাবি। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন এক নম্বর প্ল্যাটফর্ম এসে ট্রেন ধরতে চেয়েছিলেন ওই মধ্যবয়সি ব্যক্তি। সেই সময়েই দু’নম্বরে ট্রেন আসবে ঘোষণা হয়। অভিযোগ, আরওবি থাকলেও ওই ব্যক্তি রেললাইন টপকেই যাওয়ার চেষ্টা করেন। সেই সময়েই এক নম্বর লাইন দিয়ে একটি মেল ট্রেন যাওয়ার ঘোষণা হয়েছিল। লাইন পার হতে গিয়ে মেলট্রেন দেখে ওই ব্যক্তি এক নম্বর প্ল্যাটফর্মে পুনরায় ফিরে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। উল্টে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে তিনি পিষে যান। তাঁর শরীরের অংশ কাটা পড়ে যায়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। ঘটনাকে ঘিরে স্টেশনের যাত্রীদের মধ্যে হইচই পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিয়মিত রেলের উদ্যোগের পরেও যাত্রীদের একাংশ শুধু দ্রুত গন্তব্যে পৌঁছানোর তাগিদে রেললাইন দিয়ে পারাপার করেন। তারজেরেই এদিনের দুর্ঘটনা ঘটেছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ