আচমকাই হড়পা বানের জেরে আটকে পড়ল যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাটে। বাংরি নদীতে হড়পা বান চলে আসায় রাজ্য সড়কের উপর জল থইথই অবস্থা। তাতে আটকে যায় যাত্রীবাহী বাস। মাদারিহাট থেকে টোটোপাড়া পর্যন্ত বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। যান চলাচল ব্যাহত হয়েছে ওই রাজ্য সড়কে। হড়পা বানের জেরে ভেসে যেতে পারেন, সেই কারণেই রাস্তায় নামতে ভয় পাচ্ছেন বাস যাত্রীরা।



