Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দল, সরকার এক নয়, বার্তা মন্ত্রীর

দল এবং সরকার এক নয়। রাজ্য সরকার তার মতো চলবে। শৃঙ্খলা মেনে এগিয়ে যাবে বিজেপি।

দল, সরকার এক নয়, বার্তা মন্ত্রীর
  • ১১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: দল এবং সরকার এক নয়। রাজ্য সরকার তার মতো চলবে। শৃঙ্খলা মেনে এগিয়ে যাবে বিজেপি। বুধবার গাজোলে একটি বেসরকারি লজে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন পুরাতন মালদহ, গাজোলের মণ্ডল  সভাপতি, দলের সাধারণ সম্পাদক সহ অন্যরা। 

Advertisement

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর পাশাপাশি ছিলেন উত্তর মালদহের সভাপতি প্রতাপ সিংহ, প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু ও বিধায়করা। জোয়েল বলেন, আমাদের দলে গণতন্ত্র রয়েছে। দল এবং রাজ্য সরকার এক নয়। 
কীভাবে সংগঠন এগিয়ে যাবে, দলের নেতা এবং কর্মীদের ভূমিকা কী হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে সকলকে। অন্যদিকে, এদিন সকালে গাজোলের দোহিল হাইস্কুলের পক্ষ থেকে স্থানীয় বিধায়ক চিন্ময় দেব বর্মনকে সংবর্ধনা দেওয়া হয়। বিধায়ক বলেন, যে কাজের জন্য রাজ্য সরকার বেতন দেয়, সেটা ভালো করে করতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ