Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

বেআইনি নিয়োগের জন্য চাপ দিতেন পার্থ ও মুকুল, সাক্ষ্যে দাবি এসএসসির প্রাক্তন কর্তার

পার্থ চট্টোপাধ্যায়রা বেআইনি নিয়োগের জন্য চাপ দিতেন। নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে সাক্ষ্য দিতে গিয়ে এমনই অভিযোগ করেন স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল।

বেআইনি নিয়োগের জন্য চাপ দিতেন পার্থ ও মুকুল, সাক্ষ্যে দাবি এসএসসির প্রাক্তন কর্তার
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়রা বেআইনি নিয়োগের জন্য চাপ দিতেন। নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে সাক্ষ্য দিতে গিয়ে এমনই অভিযোগ করেন স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। এদিন তিনি ছিলেন এই মামলায় অন্যতম সাক্ষী। আদালতে তাঁর অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায়, মুকুল রায়রা তাঁর উপর চাপ সৃষ্টি করে ছিলেন বেআইনিভাবে নিয়োগের জন্য। তবে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তরফে এনিয়ে কোনও চাপ ছিল না। সাক্ষ্য দিতে গিয়ে ওই সাক্ষী আরও বলেন, ২০১১ সালে তিনি স্কুল সার্ভিস কমিশনের চেয়াম্যান হন। তাঁর অভিযোগ, এরপর থেকেই নানা সময়ে তাঁর উপর নানা মহল থেকে চাপ আসতে শুরু করে। এদিন সাক্ষ্য চলাকালে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কৌঁসুলি আদালতে ওই সাক্ষীর উদ্দেশে বলেন, তিনি কি কোনও বিশেষ রাজনৈতিক দলের চাপে পড়ে এই মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন? উত্তরে সাক্ষী চিত্তরঞ্জনবাবু জানান, না কারও চাপে পড়ে তিনি এই সাক্ষ্য দেননি। সম্প্রতি এই মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে আলিপুরের সিবিআই আদালত চার্জ গঠন করে। ওই চার্জ গঠনের প্রেক্ষিতে সকল অভিযুক্তই আদালতে দাবি করেন যে, তাঁরা ‘নির্দোষ’। এরপরই এদিন শুরু হয় এই মামলার সাক্ষ্যদান পর্ব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ