মাটির বাড়ির একাংশ ভেঙে পড়ে জখম চার। জখমদের মধ্যে এক শিশুও রয়েছে। আজ, রবিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুর-২ নং ব্লকের দান্দুয়া গ্রামে। জখমদের মধ্যে একজন মহিলার অবস্থা গুরুতর। সকলকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, ওই মাটির বাড়িতে পরিবারের চার সদস্য ঘুমাচ্ছিলেন। এদিন ভোরের দিকে হঠাৎই বাড়ির বেশ কিছুটা অংশ ধসে পড়ে। ঘুমন্ত অবস্থায় থাকা চারজনের উপরই মাটি ধসে পড়ায় সকলে জখম হন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।



