Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬

ওবিসি নিয়োগ নিয়ে সরব সংসদীয় কমিটি

রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং ডাক বিভাগের মতো সরকারি দপ্তরে ওবিসি সংরক্ষণ যথাযথ হচ্ছে না। কাস্ট সেন্সাসের প্রাক্কালে এমনই রিপোর্ট ওবিসি সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির।

ওবিসি নিয়োগ নিয়ে  সরব সংসদীয় কমিটি
  • ৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং ডাক বিভাগের মতো সরকারি দপ্তরে ওবিসি সংরক্ষণ যথাযথ হচ্ছে না। কাস্ট সেন্সাসের প্রাক্কালে এমনই রিপোর্ট ওবিসি সংক্রান্ত  সংসদীয় স্ট্যান্ডিং কমিটির। কমিটির সুপারিশ, ওবিসির প্রাপ্য ২৭ শতাংশ সংরক্ষিত প্রত্যেকটি শূন্যপদে নিয়োগের বিষয়ে যেন উদ্যোগ নেওয়া হয়। ওবিসিদের জন্য সংরক্ষিত শূন্যপদগুলিতে কেন নিয়োগ হচ্ছে না? এই প্রশ্ন তুলেছে স্ট্যান্ডিং কমিটি। কেন্দ্রীয় সরকারের এ, বি, সি, ডি—সব গ্রুপের নিয়োগে এই সংরক্ষণ বকেয়া থাকলে চলবে না। সুপারিশ করা হয়েছে, দ্রুত নিয়োগের জন্য স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভও দিক কেন্দ্র। বিশেষ করে ডাক বিভাগের প্রসঙ্গ তুলে বলা হয়েছে যে, ওবিসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন যাতে কর্মীদের জন্য বিনা বাধায় কাজ করতে পারে সেই সুযোগসুবিধাও দিতে হবে।  চুক্তিতে নিয়োগের ক্ষেত্রে ওবিসি নিয়ম সঠিকভাবে মানতে হবে। ডাকবিভাগের শূন্যপদে ওবিসি সংরক্ষণ রীতিকে সঠিকভাবে কার্যকর করার জন্য পঞ্চায়েত ভবনে আরও পোস্ট অফিস চালু করার প্রকল্প বেশি করে কার্যকর করা হোক। ডাকঘর নেই, তাই নিয়োগ হচ্ছে না— এই অজুহাত চলবে না। ওবিসি উন্নয়নের ক্ষেত্রে সরাসরি সংসদীয় 

Advertisement

স্ট্যান্ডিং কমিটির ক্ষোভ সরকারের অস্বস্তি বাড়িয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ