ময়নাগুড়ি শহরে বর্তমানে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে পার্কিং জোন না থাকা। সামনেই পুজো। পুজোর আগে পুরসভা পার্কিং জোন গড়ে তুলুক, সেটাই চাইছেন ময়নাগুড়িবাসী। নির্দিষ্ট জায়গা না থাকায় যত্রতত্র বাইক ও টোটো পার্কিং করা হচ্ছে। বাজারের ভেতর যানজট লেগে থাকছে। এমনকি থানার সামনেও অলিখিত পার্কিং জোন গড়ে উঠেছে। যদিও ময়নাগুড়ি পুরসভা জানিয়েছে, শহরে জেলা পরিষদের একটি স্থান রয়েছে। পুজোর আগে চেষ্টা করা হচ্ছে সেখানে পার্কিং জোন গড়ে তোলার।



