Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুলের বেহাল অবস্থার প্রতিবাদে পাণ্ডুয়ায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের অবস্থা বেহাল। টিনের চাল বেয়ে জল পড়ে ক্লাসরুমে। স্কুলের সামনে জমা জলে বাড়ছে সাপের উপদ্রব। ঘটনাটি হুগলির পাণ্ডুয়ার নারিকেলসান্ডা প্রাথমিক স্কুলের।

স্কুলের বেহাল অবস্থার প্রতিবাদে পাণ্ডুয়ায় বিক্ষোভ অভিভাবকদের
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: স্কুলের অবস্থা বেহাল। টিনের চাল বেয়ে জল পড়ে ক্লাসরুমে। স্কুলের সামনে জমা জলে বাড়ছে সাপের উপদ্রব। ঘটনাটি হুগলির পাণ্ডুয়ার নারিকেলসান্ডা প্রাথমিক স্কুলের। বৃহস্পতিবার জায়ের হাটতলা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান পড়ুয়াদের অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। 

Advertisement

অভিভাবকদের অভিযোগ, গত পাঁচ বছর ধরে স্কুলের রক্ষণাবেক্ষণের কোনও কাজই হয়নি। সীমানা পাঁচিল ভেঙে পড়েছে। বৃষ্টি হলে ক্লাসরুমে জল পড়ে। বৃষ্টি হলেই স্কুলের সামনে হাঁটু সমান জল জমে যায়। গত বছর এক পড়ুয়াকে সাপে কামড়েছিল। এবছরও বর্ষায় স্কুল চত্বরে সাপের উপদ্রব বেড়েছে বলে জানা গিয়েছে। এদিন সকালে স্কুল বন্ধ করে পড়ুয়াদের নিয়ে রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। অবরোধের জেরে হাটতলা মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিস এসে স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। স্কুলের প্রধান শিক্ষক সুবীর দাস বলেন, ‘গত বছরও একই দাবিতে অভিভাবকরা আন্দোলনে শামিল হয়েছিলেন। এরপর ব্লক প্রশাসনের তরফে স্কুল সংস্কারের আশ্বাস দেওয়া হলেও কোনও কাজ হয়নি।’ স্কুলের সীমানা প্রাচীর না থাকায় বাচ্চারা যখন তখন রাস্তায় চলে যাচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন প্রধান শিক্ষক।

Advertisement
সম্পর্কিত সংবাদ