Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পঞ্চম টেস্ট থেকে ছিটকে গেলেন পন্থ

আশঙ্কা আগেই ছিল। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তা নিশ্চিত করলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর।

পঞ্চম টেস্ট থেকে ছিটকে গেলেন পন্থ
  • ২৮ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: আশঙ্কা আগেই ছিল। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তা নিশ্চিত করলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। পায়ের চোটের কারণে পঞ্চম টেস্ট থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ। তাঁর পরিবর্তে দলে এলেন এন জগদীশন। সূত্রের খবর, সোমবারই দেশে ফেরার বিমান ধরতে পারেন ভারতীয় উইকেটরক্ষক। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের পঞ্চম দিনে টিম ইন্ডিয়ার বাসে ছিলেন না পন্থ। তখনই তাঁকে নিয়ে সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে দাবানলের মতো। কিন্তু ঘণ্টা দেড়েক পর ক্যাব থেকে নামতে দেখা যায় ভারতের কিপার ব্যাটসম্যানকে। ক্রাচ নিয়ে খোঁড়াতে খোঁড়াতে হাজির হন ড্রেসিং-রুমে। তাঁকে দেখে হাততালিতে ফেটে পড়ে স্টেডিয়াম। রিকি পন্টিংয়ের মন্তব্য, ‘সাহসী মানসিকতার পরিচয় দিল পন্থ।’ উল্লেখ্য, প্রথম ইনিংসে ব্যাট করার সময় পায়ের পাতায় চোট পেয়েছিলেন ঋষভ পন্থ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ