Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পায়ে ব্যান্ডেজ, ছবি পোস্ট পন্থের

মাঠে ফেরার জন্য তর সইছে না ঋষভ পন্থের। কিন্তু এখনও ফিট নন তিনি।

পায়ে ব্যান্ডেজ, ছবি পোস্ট পন্থের
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মাঠে ফেরার জন্য তর সইছে না ঋষভ পন্থের। কিন্তু এখনও ফিট নন তিনি। জুলাইয়ে ম্যাঞ্চেস্টার টেস্টে ইংল্যান্ডের ক্রিস ওকসের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে ডান পায়ের পাতায় চোট পেয়েছিলেন বাঁ-হাতি তারকা। পরের টেস্টে তিনি খেলতে পারেননি। মনে করা হচ্ছিল, ছয় সপ্তাহ সময় লাগবে সেরে ওঠার জন্য। রবিবার তিনি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে তাঁর পায়ে এখনও ব্যান্ডেজ। পন্থ সেই ছবির সঙ্গে লিখেছেন, ‘এভাবে আর কতদিন চলতে হবে?’ বোঝাই যাচ্ছে, ব্যাট হাতে ফের ক্রিজে ফিরতে উন্মুখ তিনি। চোটের জন্য এশিয়া কাপে খেলতে পারছেন না পন্থ। ২৭ বছর বয়সি অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও অনিশ্চিত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ