Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পন্থের চোট, এশিয়া কাপে খেলতে পারেন সঞ্জু

এশিয়া কাপে শুভমান গিলদের অংশগ্রহণ নিয়ে তীব্র অসন্তোষ রয়েছে দেশবাসীর মধ্যে।

পন্থের চোট, এশিয়া কাপে খেলতে পারেন সঞ্জু
  • ৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এশিয়া কাপে শুভমান গিলদের অংশগ্রহণ নিয়ে তীব্র অসন্তোষ রয়েছে দেশবাসীর মধ্যে। আসলে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায় পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন। বদলা নিতে সেনাবাহিনীর কড়া পদক্ষেপ ছিল অপারেশন সিন্দুর। দুই দেশের মধ্যে যুদ্ধও বেঁধেছিল। পাকিস্তানকে সবক শেখাতে কড়া অবস্থানও নিয়েছে কেন্দ্রীয় সরকার। জল সরবরাহ বন্ধ করা হয়েছে। দেশে ফেরত পাঠানো হয়েছে পাক নাগরিকদের। এই আবহে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অসন্তোষ থাকাই স্বাভাবিক। কিন্তু তা নিয়ে বিসিসিআই কর্তাদের খুব একটা হেলদোল নেই। ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকের পর ক্রীড়াসূচি ঘোষণা করা হয়। খেলা হবে আরব আমিরশাহিতে, ৯-২৮ সেপ্টেম্বর। দু’দলই যদি ফাইনালে ওঠে সেক্ষেত্রে টুর্নামেন্টে মোট তিনবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। অনেকেই দাবি করেছেন, পাকিস্তানকে একঘরে করতে এশিয়া কাপ থেকে সরে দাঁড়াক বিসিসিআই। তা নিয়ে অবশ্য বোর্ড কর্তারা চুপ। বরং তলে তলে স্কোয়াডে কাদের রাখা হবে, তা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন তাঁরা।

Advertisement

ভারতীয় দলে একাধিক চমক থাকতে পারে। তবে ঋষভ পন্থ এশিয়া কাপে খেলতে পারবেন না। ভারতীয় দলের উইকেটরক্ষক ইংল্যান্ড সফরে পায়ে চোট পেয়েছিলেন। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ক্রিস ওকসের বলে পায়ে আঘাত পেয়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। মোবাইল অ্যাম্বুলেন্সে শুইয়ে তাঁকে বের করা হয় মাঠ থেকে। স্ক্যান রিপোর্টে দেখা যায়, পায়ে চিড় ধরেছে। তাই উইকেটকিপিং করতে পারেননি। তা সত্ত্বেও দলের প্রয়োজনে ব্যাট করতে নেমেছিলেন ঋষভ। দুরন্ত হাফ-সেঞ্চুরিও হাঁকান। তাঁর এই লড়াইকে কুর্নিশ জানিয়েছিল ক্রিকেট দুনিয়া। কিন্তু দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে হয়নি পন্থকে। ওভালে শেষ টেস্টে অবশ্য খেলতে পারেননি তিনি। পরিবর্তে খেলেন ধ্রুব জুরেল। ইংল্যান্ড সফরে ঋষভের সামগ্রিক পারফরম্যান্স ছিল উজ্জ্বল। কিন্তু চোটের কারণে ফের তিনি দীর্ঘসময়ের জন্য মাঠের বাইরে। অপারেশনের প্রয়োজন নেই। কমপক্ষে ছ’মাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই কারণে সেপ্টেম্বরে এশিয়া কাপের পশাপাশি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টি টেস্টে তাঁকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। এশিয়া কাপে ঋষভের পরিবর্ত হিসেবে ভাবা হচ্ছে সঞ্জু স্যামসনকে। ওপেন করেন কেরলের তারকা। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-২০ সিরিজে তিনি নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাই লড়াইয়ে ঈশান কিষানও। একই সঙ্গে শ্রেয়স আয়ারকেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ