Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

পঙ্কজের মাতৃবিয়োগ

মাতৃহারা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। বিহারের গোপালগঞ্জের বেলসন্দের পৈতৃক বাড়িতেই মৃত্যু হল পঙ্কজের মা হেমবন্তী দেবীর

পঙ্কজের মাতৃবিয়োগ
  • ৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাতৃহারা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। বিহারের গোপালগঞ্জের বেলসন্দের পৈতৃক বাড়িতেই মৃত্যু হল পঙ্কজের মা হেমবন্তী দেবীর। বয়স হয়েছিল ৮৯ বছর। মায়ের মৃত্যুর সময় ওই বাড়িতেই ছিলেন অভিনেতা। ত্রিপাঠী পরিবারের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে লেখা হয়, ‘অভিনেতার মা গত শুক্রবার রাতে ঘুমের মধ্যে প্রয়াত হয়েছেন। শনিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।’ আপাতত কাজ থেকে কিছুদিনের বিরতি নেবেন পঙ্কজ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ