Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

থিয়েটার প্রযোজনায় পঙ্কজ

অভিনয়ের পর এবার প্রযোজনায় মন দিচ্ছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী

থিয়েটার প্রযোজনায় পঙ্কজ
  • ১৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অভিনয়ের পর এবার প্রযোজনায় মন দিচ্ছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। তবে লাইট-ক্যামেরা-অ্যাকশনে নয়। বরং মঞ্চ প্রযোজনা করতে চলেছেন তিনি। সঙ্গী তাঁর স্ত্রী মৃদুলা ত্রিপাঠী। থিয়েটার প্রযোজনার জন্য নতুন সংস্থা খুলেছেন তাঁরা। সেটির নাম ‘রূপকথা রঙ্গমঞ্চ’। তার অধীনে তৈরি হচ্ছে প্রথম নাটক ‘লাইলাজ’। মিউজিক্যাল কমেডি ঘরানার এই কাজের হাত ধরেই মঞ্চে প্রথমবার কাজ করবেন পঙ্কজের মেয়ে আশী ত্রিপাঠী। চলতি মাসেই মুম্বইয়ে নাটকটি মঞ্চস্থ হবে বলে খবর। পঙ্কজের অভিনয় জীবনও শুরু হয়েছিল মঞ্চে। তারপর সিনেমা, সিরিজে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। তাই ‘প্রথম প্রেম’ থিয়েটারের প্রতি এখনও কৃতজ্ঞ অভিনেতা। সে কারণে মঞ্চ প্রযোজনার হাত ধরেই প্রযোজক হিসেবে জার্নি শুরু করলেন। তাঁর বিশ্বাস, দর্শকের থেকে অভিনয়ের মতোই সমর্থন পাবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ