Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬

ধর্ষণকাণ্ডে আতঙ্ক: দিল্লির কলেজে অনলাইনে ক্লাস

দিল্লিতে নারী নিরাপত্তা তলানিতে। গত কয়েকদিনে একের পর নারী নির্যাতনের ঘটনা সেদিকেই আঙুল তুলেছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে অনলাইনে পঠন-পাঠনের পথে হাঁটল দিল্লির লেডি শ্রী রাম কলেজ ফর ওমেন।

ধর্ষণকাণ্ডে আতঙ্ক: দিল্লির কলেজে অনলাইনে ক্লাস
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে নারী নিরাপত্তা তলানিতে। গত কয়েকদিনে একের পর নারী নির্যাতনের ঘটনা সেদিকেই আঙুল তুলেছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে অনলাইনে পঠন-পাঠনের পথে হাঁটল দিল্লির লেডি শ্রী রাম কলেজ ফর ওমেন। মঙ্গলবার নির্ধারিত সূচির ক্লাস বাতিল করে দেয় কলেজ কর্তৃপক্ষ। বুধবার অনলাইনেই হয়েছে পড়াশোনা। যদিও জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার থেকেই আবার অফলাইনে ক্লাস হবে। 

Advertisement

সোমবার কালকাজি মন্দিরের কাছে আস্থা কুঞ্জ পার্কে পুলিশ পরিচয় দিয়ে ১৭ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করা হয়। ঘটনাস্থল থেকে মাত্র ২ কিলোমিটার দূরেই কলেজটি। তাই কলেজের তরফে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। কলেজ প্রিন্সিপাল কণিকা কে আহুজার বক্তব্য, পড়ুয়াদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার জন্য কলেজ কাউন্সেলর ও ফ্যাকাল্টি মেন্টরদেরও অনুরোধ জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও বিরোধীদের একাংশের কথায়, এটা পুলিশ-প্রশাসনের ব্যর্থতা।

Advertisement
সম্পর্কিত সংবাদ