Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অতঙ্ক গ্রাস করেছে হরিশা হাটের ব্যবসায়ীদের

হরি দাস সাহা হাট। যা কলকাতার মানুষের কাছে পরিচিত হরিশা হাট নামে।১৯৪১ সালে অর্থাৎ স্বাধীনতার আগে এই হাট স্থাপন করেন উত্তর কলকাতার নামী ব্যবসায়ী হরিদাস সাহা।

অতঙ্ক গ্রাস করেছে হরিশা হাটের ব্যবসায়ীদের
  • ৬ জুন, ২০২৬ ১৭:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হরি দাস সাহা হাট। যা কলকাতার মানুষের কাছে পরিচিত হরিশা হাট নামে।১৯৪১ সালে অর্থাৎ স্বাধীনতার আগে এই হাট স্থাপন করেন উত্তর কলকাতার নামী ব্যবসায়ী হরিদাস সাহা। মূলত পাইকারি জামা কাপড়ের হাট হিসেবেই পরিচিতি সেই সময় থেকেই। যত দিন গেছে তত বেড়েছে এই হাটের পরিসর। বেড়েছে ব্যবসায়ীর সংখ্যাও। এখন প্রায় ছয় হাজারের উপর ব্যবসায়ী এই হাটের উপর নির্ভরশীল। 

Advertisement

সম্প্রতি রাজ্যে পালাবদলের পর বিভিন্ন রেলস্টেশন বা রাস্তা দখল করে বসা হকারদের উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। হাওড়ার অন্যতম প্রাচীন মঙ্গলাহাটেও সেই উচ্ছেদ অভিযানের প্রভাব পড়েছে। আর এর পর থেকেই আতঙ্ক  দানা বেঁধেছে হরিশা হাটের ব্যবসায়ীদের মনেও। সপ্তাহে দুদিন বুধবার এবং রবিবার এই হাট বসে উত্তর কলকাতার খান্না মোড় সংলগ্ন অঞ্চলে। আর এখন হাটের দিন কার্যত দুরু দুরু বুকে নিজেদের পসরা খুলে বসছেন ব্যবসায়ীরা। কেউ চল্লিশ বছর, কেউ তিরিশ বছর আবার কেউ পচিশ বছর এই হরিশা হাটে ব্যবসা করছেন। হঠাৎ যদি সরকারি নির্দেশে তাদের উঠে যেতে হয় এই হাট থেকে তাহলে অথৈ জলে পড়তে হবে বলে দাবি ব্যবসায়ীদের। তাদের আশা নতুন সরকার যে ব্যবস্থাই নিন না কেন যেন তাদের কথা ভেবে নেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ