Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

উত্তরপ্রদেশে শিবমন্দিরে তার ছিঁড়ে পড়ায় আতঙ্ক, পদপিষ্ট হয়ে মৃত ২

উত্তরপ্রদেশে শিবমন্দিরে তার ছিঁড়ে পড়ায় আতঙ্ক, পদপিষ্ট হয়ে মৃত ২
  • ২৮ জুলাই, ২০২৫ ০৮:০৭

মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেই সময়ে আচমকাই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে লাইনে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীদের উপর। আর সেই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুণ্যার্থীদের মধ্যে। সঙ্গে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তৈরি হয় পদপিষ্টের মতো পরিস্থিতি। যার জেরে মৃত্যু হয়েছে দুই পুণ্যার্থীর। জখম কমপক্ষে ২৯। গতকাল, রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঔশানেশ্বর মহাদেব মন্দিরে। তড়িদাহত হয়ে মৃত্যু নাকি পদপিষ্টের জেরে ওই দুই পুণ্যার্থীর মৃত্যু হয়েছে সেটাই তদন্ত করে দেখছে পুলিস। গোটা ঘটনার খোঁজ নিয়েছেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ