পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে হত্যা। চাঞ্চল্য কোচবিহারের দেউচড়াইতে। মৃতের নাম অমর রায় (৩৫)। তাঁর মা কল্পনা রায় কোচবিহারের দেউচড়াই গ্রাম পঞ্চায়েতের প্রধান। আজ, শনিবার দেউচড়াই থেকে গাড়ি নিয়ে ডোডেয়ারহাটে মাংস কিনতে গিয়েছিলেন অমর। সেখানেই দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয়। অমরকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। তাঁর সঙ্গে থাকা আরও এক ব্যক্তিরও গুলি লেগেছে। ওই ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় কোচবিহার মেডিক্যাল কলেজে অমর রায়কে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



