Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

তালপাতার পাখার দাম ৩০ টাকা, চাহিদা তুঙ্গে

তালপাতার পাখার দাম ৩০ টাকা, চাহিদা তুঙ্গে
  • ২৮ মে, ২০২৫ ১০:০৫
Prefer us on Google

সারাবছর তেমন কদর না থাকলেও জামাইষষ্ঠীর আগে বাজারে তালপাতার পাখার চাহিদা তুঙ্গে। জলপাইগুড়ির বাজারে একটি পাখা বিকোচ্ছে ৩০ টাকায়। প্রথা অনুযায়ী, জামাইষষ্ঠীতে তালপাতার পাখা দিয়ে হাওয়া করে জামাইয়ের মঙ্গল কামনা করেন শাশুড়িরা। ঝড়ঝঞ্ঝায় যেমন তাল গাছ নড়ে না, তেমনই মেয়ের প্রতি কর্তব্য পালনে জামাই যাতে অটুট থাকে, সেই কামনা করা হয়। আর সেই কারণেই জামাইষষ্ঠীর আগে তালপাতার পাখার চাহিদা তুঙ্গে ওঠে। এবারও সেই ছবি ধরা পড়ছে জলপাইগুড়ির বাজারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ