Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

পহেলগাঁও ইস্যুতে নাক কাটা গেল পাকিস্তানের, রাষ্ট্রসঙ্ঘেও বড় ধাক্কা ইসলামাবাদের

পহেলগাঁও ইস্যুতে সহজে পাকিস্তানকে ছাড়তে রাজি নয় ভারত। নয়াদিল্লির একের পর এক চালে নাস্তানাবুদ ইসলামাবাদ। আতঙ্কে রাষ্ট্রসঙ্ঘেরও দ্বারস্থ হয়েছিল পাকিস্তান।

পহেলগাঁও ইস্যুতে নাক কাটা গেল পাকিস্তানের, রাষ্ট্রসঙ্ঘেও বড় ধাক্কা ইসলামাবাদের
  • ৬ মে, ২০২৫ ১৩:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: পহেলগাঁও ইস্যুতে সহজে পাকিস্তানকে ছাড়তে রাজি নয় ভারত। নয়াদিল্লির একের পর এক চালে নাস্তানাবুদ ইসলামাবাদ। আতঙ্কে রাষ্ট্রসঙ্ঘেরও দ্বারস্থ হয়েছিল পাকিস্তান। কিন্তু, সেই বৈঠকেও বড় ধাক্কা খেল দেশটি।

Advertisement

সূত্রের খবর, রাষ্ট্রসঙ্ঘে রুদ্ধদ্বার বৈঠকে ভারতের বিরুদ্ধে একটি প্রস্তাব বা বিবৃতি পাস করার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু রাষ্ট্রসংঘের কোনও দেশেরই সমর্থন এক্ষেত্রে পায়নি পাকিস্তান। এমনকী, পাকিস্তানের ‘পরম বন্ধু’ চীনও এবিষয়ে কোনও উচ্চবাচ্য করেনি! রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানের এই ধাক্কাকে কূটনৈতিক ব্যর্থতা হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পাকিস্তান রাষ্ট্রসঙ্ঘকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের জঙ্গি মনোভাব আড়াল করার চেষ্টা করেছিল। কিন্তু, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের নীরবতা এবং ভারতের দৃঢ় অবস্থানের কারণে নাক কাটা গিয়েছে ইসলামাবাদের। এমনকী, চীনের তরফেও কোনও সাড়া না দেওয়া প্রমাণ করছে, দিনে দিনে আন্তর্জাতিক ভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পাকিস্তান।

Advertisement
সম্পর্কিত সংবাদ