নয়াদিল্লি: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার। রবিবার রাজস্থানের গাঙ্গোরা এলাকার পাহাড়ি গ্রাম থেকে ৩২ বছরের কাসিমকে গ্রেপ্তার করেছে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)। সূত্রের খবর, পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান এবং পাক অধিকৃত

কাশ্মীরে ভারত যখন ‘অপারেশন সিন্দুর’ চালাচ্ছে তখন সে পাকিস্তানি হ্যান্ডলার সঙ্গে ফোনে যোগাযোগ রাখছিল। এর আগে সে বহুবার পাকিস্তানে গিয়েছিল বলে গোয়েন্দারা জানিয়েছেন। কাসিমের ফোনের ফরেন্সিক পরীক্ষা হবে। গোয়েন্দা
তথ্য অনুযায়ী, পাকিস্তানের এক মহিলাকে বিয়ে করেছে কাসিম। এরপর ভিসা নিয়ে বারবার পাকিস্তানে স্ত্রীর কাছে গিয়েছে। তবে স্ত্রীকে কখনও ভারতে আনেনি।