Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভারতীয়দের মগজ ধোলাইয়ে ঘুঁটি ছিল পাক তরুণী নাফিসা

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে দিনকয়েক আগেই বারাণসী থেকে তুফাইল মকসুদকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ এটিএস।

ভারতীয়দের মগজ ধোলাইয়ে ঘুঁটি ছিল পাক তরুণী নাফিসা
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে দিনকয়েক আগেই বারাণসী থেকে তুফাইল মকসুদকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ এটিএস। তাকে জেরা করে শনিবার উঠে এল এক নতুন তথ্য। জানা গিয়েছে, নাফিসা নামে এক পাকিস্তানি মহিলার সঙ্গে যোগাযোগ ছিল তুফাইলের। নাফিসার নির্দেশেই ভারতীয় যুবকদের মৌলবাদে আকৃষ্ট করত সে।  

Advertisement

জানা গিয়েছে, মোট ১৯টি হোয়াটস অ্যাপ গ্রুপ চালাত তুফাইল। আর এই গ্রুপগুলিতে ৮০০ জন যুক্ত ছিল। ভারতীয় যুবকদের ধর্মের নামে মৌলবাদে আকৃষ্ট করত তুফাইল। তাদের মগজ ধোলাই করতে ওই হোয়াটস অ্যাপ গ্রুপে একাধিক ধর্মগুরু ও জঙ্গি সংগঠনের উস্কানিমূলক বক্তব্য শেয়ার করত সে। এমনকী নিজেকে গাজওয়া-ই-হিন্দের প্রতিনিধি হিসেবে দাবি করে তুফাইল বলত, ২০৪৭ সালের আগে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে হবে। দেশে শরিয়ত আইন চালু করতে হবে।
তুফাইলকে এই ধরনের উস্কানিমূলক ভিডিও পাঠাত নাফিসাই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আলাপ হয় দু’জনের। তারপর বিগত চারমাস ধরে নিয়মিত যোগাযোগ ছিল তাদের। এটিএসের রেডারে রয়েছে নাফিসার সোশ্যাল মিডিয়া প্রোফাইলও। অ্যাকাউন্ট ঘেঁটে দেখা গিয়েছে বারেলি, মোরাদাবাদ, রামপুর, কনৌজ, লখনউ ও বারাণসীর ছয় জন সহ মোট ২৪০ জন ভারতীয় যুবকের সঙ্গে যোগাযোগ ছিল তার। সূত্রের খবর, নাফিসাকে ব্যবহার করে যুবকদের আকৃষ্ট করা ও তাদের চরবৃত্তির কাজে লাগানোর ছক কষেছিল আইএসআই। সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ