Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভারতে জুনিয়র হকি দল পাঠাচ্ছে না পাকিস্তান

ফের ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিল পাকিস্তান। এবার পাক জুনিয়র হকি দল। এর আগে এশিয়া কাপ খেলতে ভারতে আসেনি সেদেশের সিনিয়র হকি দল।

ভারতে জুনিয়র হকি দল পাঠাচ্ছে না পাকিস্তান
  • ২৫ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

নয়াদিল্লি: ফের ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিল পাকিস্তান। এবার পাক জুনিয়র হকি দল। এর আগে এশিয়া কাপ খেলতে ভারতে আসেনি সেদেশের সিনিয়র হকি দল। এবার জুনিয়র বিশ্বকাপেও অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা আন্তর্জাতিক হকি ফেডারেশনকে জানিয়ে দিল পাক হকি সংস্থা। তবে তাদের পরিবর্তে কোন দলকে নেওয়া হবে সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি আইএইচএফ। 

Advertisement

অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের সম্পর্কে আরও অবনতি ঘটেছে। সেজন্যই এশিয়া কাপ হকির জন্য ভারতে দল পাঠায়নি পাকিস্তান। তাদের অনুপস্থিতিতে প্রতিযোগিতায় খেলায় সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এবার জুনিয়র হকি দল নিয়েও একই অবস্থানে অনড় রইল পাকিস্তান। উল্লেখ্য, ২৮ নভেম্বর চেন্নাই ও মাদুরাইয়ে শুরু জুনিয়র হকি বিশ্বকাপ। তা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ২৪টি দেশ। পাকিস্তানের গ্রুপে ভারত ছাড়াও রয়েছে চিলি ও সুইৎজারল্যান্ড।  

Advertisement
সম্পর্কিত সংবাদ