Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ভারতে আসতে নারাজ পাকিস্তান হকি দল

রবিবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস ক্রিকেটে বাতিল হয়েছে ভারত ও পাকিস্তানের মোকাবিলা। পহেলগাঁওয়ে জঙ্গি হানার প্রতিবাদ হিসেবে বাইশ গজে প্রতিবেশী দেশের মুখোমুখি হতে চাননি যুবরাজ সিং, শিখর ধাওয়ানরা।

ভারতে আসতে নারাজ পাকিস্তান হকি দল
  • ২২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

করাচি: রবিবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস ক্রিকেটে বাতিল হয়েছে ভারত ও পাকিস্তানের মোকাবিলা। পহেলগাঁওয়ে জঙ্গি হানার প্রতিবাদ হিসেবে বাইশ গজে প্রতিবেশী দেশের মুখোমুখি হতে চাননি যুবরাজ সিং, শিখর ধাওয়ানরা। এর পরই দুই দেশের রাজনৈতিক সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। সোমবার পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) জানিয়ে দেয় যে, তারা আগস্টে ভারতে এশিয়া কাপ খেলতে আসবে না। এদেশে পাক খেলোয়াড়দের জন্য নিরাপত্তার অভাব রয়েছে বলে ধারণা তাদের।

Advertisement

বিশ্ব হকির নিয়ামক সংস্থা (এফআইএইচ) ও এশিয়ান হকি ফেডারেশনকে (এএইচএফ) চিঠি দিয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়ে দিয়েছে পাক হকি সংস্থা। পিএইচএফ প্রধান তারিক বুগতি বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে ভারতে আমাদের টিমের পক্ষে উপযুক্ত নিরাপত্তা না’ও থাকতে পারে বলে মনে হচ্ছে। তাছাড়া পাক খেলোয়াড়রাও ভারতে এশিয়া কাপ খেলার জন্য যেতে চাইছে না। আমরা জানতে চেয়েছিলাম, ভারতে গেলে পাক হকি খেলোয়াড়দের সুরক্ষার জন্য কী বন্দোবস্ত রয়েছে?’ পিএইচএফ প্রধান জানিয়েছেন যে, উদ্ভূত পরিস্থিতিতে এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে এফআইএইচ এবং এএইচএফ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ