Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

আফগানিস্তানকে ভারতের হাতের পুতুল বললেন পাক প্রতিরক্ষামন্ত্রী, কাবুলকে দিলেন হুঁশিয়ারিও

আফগানিস্তান ভারতের হাতের পুতুল! নয়াদিল্লির নির্দেশেই পাকিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে কাবুল। ফের বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ।

আফগানিস্তানকে ভারতের হাতের পুতুল বললেন পাক প্রতিরক্ষামন্ত্রী, কাবুলকে দিলেন হুঁশিয়ারিও
  • ২৯ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

করাচি, ২৯ অক্টোবর: আফগানিস্তান ভারতের হাতের পুতুল! নয়াদিল্লির নির্দেশেই পাকিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে কাবুল। ফের বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। সঙ্গে আফগানিস্তানের তালিবান সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসলামাবাদে হামলা হলে ৫০ গুণ বেশি শক্তি নিয়ে পাল্টা প্রত্যাঘাত করবে পাক সেনা। ইস্তানবুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি বৈঠক মাঝপথেই ভেস্তে যায়। তারপরেই এক সংবাদমাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে এমনই বিতর্কিত ও হুমকি সুলভ মন্তব্য করেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী।

Advertisement

তিনি আরও বলেছেন, ‘কাবুলের লোকজন দিল্লির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আসলে পশ্চিম সীমান্তে হারের জেরে প্রতিশোধ নিতেই আফগানিস্তানকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে ভারত। যখনই আলোচনার মাধ্যমে আমরা চুক্তির কাছাকাছি পৌঁছেছি, তখন দিল্লি থেকে প্রতিনিধিরা কাবুলকে রিপোর্ট করছে। সেখান থেকেই হস্তক্ষেপ করা হয় এবং শেষ পর্যন্ত চুক্তি বাতিল হয়। কাবুলের সঙ্গে চুক্তি ভেস্তে দেওয়ার পরিকল্পনা সর্বদা চলছেই।’ তবে এই প্রথম নয়, পাকভূমিতে কাবুল হামলা চালাচ্ছে নয়াদিল্লির নির্দেশেই। এই দাবি করেছিলেন খোয়াজা আসিফ। যদিও আফগানিস্তানের তালিবান সরকার পাক প্রতিরক্ষামন্ত্রীর দাবি বারবারই খারিজ করে দিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ