Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ফের সীমান্তে পাকিস্তান ও আফগান সংঘর্ষ, দু’পক্ষের মধ্যে গোলাবর্ষণে হত ৪০

ফের সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের সংঘর্ষ। বুধবার ভোররাতে পাক ও আফগান সেনার মধ্যে গোলাবর্ষণে প্রাণ গেল ৪০ জনের। জখম শতাধিক। এদিন পাকিস্তানের চমন ও দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের স্পিন বলডাক জেলায় দুই দেশের সেনার মধ্যে যুদ্ধ বাধে।

ফের সীমান্তে পাকিস্তান ও আফগান সংঘর্ষ, দু’পক্ষের মধ্যে গোলাবর্ষণে হত ৪০
  • ১৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কাবুল: ফের সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের সংঘর্ষ। বুধবার ভোররাতে পাক ও আফগান সেনার মধ্যে গোলাবর্ষণে প্রাণ গেল ৪০ জনের। জখম শতাধিক। এদিন পাকিস্তানের চমন ও দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের স্পিন বলডাক জেলায় দুই দেশের সেনার মধ্যে যুদ্ধ বাধে। তবে দুই দেশই একে অন্যের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছে। তবে সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।

Advertisement

এনিয়ে তালিবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, আফগানিস্তানের কান্দাহার প্রদেশ ও পাকিস্তানের বালুচিস্তান অঞ্চলের মাঝে অবস্থিত স্পিন বলডাক জেলা। এদিন ভোরের দিকে সেখানেই হামলা চালিয়েছে পাকসেনা। এর জেরে কমপক্ষে ১২ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। জখম শতাধিক। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। পরে পালটা জবাব দেয় আফগান সেনাও। আফগানদের গোলাবর্ষণে বহু পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। শুধু তাই নয়। সীমান্তে পাক আউটপোস্ট গুঁড়িয়ে দিয়েছে আফগান বাহিনী। পাকসেনার একটি ট্যাঙ্কও দখলে নেওয়া হয়েছে। লুট করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। মুজাহিদের আরও দাবি, ২০২৪ সালে আইএসআইএস-কে (খোরাসান) কাজে লাগিয়ে পাকিস্তান থেকেই কেরমান ও মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার পরিকল্পনা করা হয়েছিল। এর নেপথ্যে ছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই। পাকিস্তানেই লুকিয়ে রয়েছে আইএসআইএস-কের নেতারা। একটা কথা মাথায় রাখতে হবে, পাকিস্তানের তরফে হামলা হলে তার কড়া জবাব দেবে আফগানিস্তান।
যদিও পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ‌্যমের দাবি, এদিন ভোরের দিকে সীমান্তে চমন জেলায় বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে আফগানিস্তান। দ্রুত জবাব দেয় পাকিস্তানও। প্রায় পাঁচ ঘণ্টা ধরে লড়াই চলে। আফগান সেনার ট্যাঙ্ক ও পোস্ট গুঁড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। এর জেরে বেশ কয়েকজন আফগান সেনার মৃত্যু হয়েছে। উল্লেখ্য, কাবুলে এয়ার স্ট্রাইকের বদলা নিতে গত শনিবার রাতে সীমান্তে একাধিক পাকিস্তানি পোস্টে হামলা চালায় আফগানরা। তাতে ৫৮ জন পাকসেনার মৃত্যু হয়।  আফগান গোলায় আহতকে হাসপাতালে আনা হয়েছে । বুধবার পাকিস্তানের চমনে।-পিটিআই

সম্পর্কিত সংবাদ