Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ঢাকায় পাক মন্ত্রী, একাত্তরের জন্য ক্ষমাপ্রার্থনার দাবি

পাকিস্তান ভেঙে তৈরি হয়েছিল স্বাধীন বাংলাদেশ। রক্তক্ষয়ী সেই ঘটনার ক্ষত আজও শুকোয়নি। এরইমধ্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুধরানোর চেষ্টা করছে পাকিস্তান।

ঢাকায় পাক মন্ত্রী, একাত্তরের জন্য ক্ষমাপ্রার্থনার দাবি
  • ২৫ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

ঢাকা: পাকিস্তান ভেঙে তৈরি হয়েছিল স্বাধীন বাংলাদেশ। রক্তক্ষয়ী সেই ঘটনার ক্ষত আজও শুকোয়নি। এরইমধ্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুধরানোর চেষ্টা করছে পাকিস্তান। যদিও দ্বিপাক্ষিক সম্পর্কে এখনও কাঁটা অতীতের ছায়া। বাংলাদেশ সফরে এসে এই অস্বস্তি টের পেলেন পাক বিদেশমন্ত্রী ইশক দার। ১৯৭১ সালের যুদ্ধের জন্য ক্ষমা চাওয়ার দাবিতে সরব হল ঢাকা। দুই দেশের মধ্যে সম্পদের ভাগাভাগি, আটকে পড়া পাকিস্তানি নাগরিক সহ একাধিক বিষয় এখনও অমীমাংসিত। দ্রুত সেগুলির সমাধান করতে হবে। রবিবার দারের সঙ্গে বৈঠকে এমনই দাবি জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন। শনিবার ঢাকায় পৌঁছেছেন পাক বিদেশমন্ত্রী। এদিন হোসেনের সঙ্গে তাঁর বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতি বিনিময় সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রীর দাবি, ‘মুক্তিযুদ্ধের সময় দুই দেশের মধ্যে বকেয়া কিছু বিষয় ইতিমধ্যেই সমাধান করা হয়েছে। ১৯৭৪ সালে ভারত-বাংলাদেশ-পাকিস্তান ত্রিপাক্ষিক বৈঠকে প্রথমবার বিষয়গুলির নিষ্পত্তি হয়। পরে ঢাকা সফরে এসে এনিয়ে কথা বলেন তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশারফও।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ