Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পহেলগাঁও হামলা: জঙ্গিদের এখনও ধরা গেল না কেন? প্রধানমন্ত্রীকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর ঘাত-প্রত্যাঘাতে সরগরম বাংলার রাজনীতি। আজ দুপুরবেলা আলিপুরদুয়ার থেকে রাজ্য সরকারকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পহেলগাঁও হামলা: জঙ্গিদের এখনও ধরা গেল না কেন? প্রধানমন্ত্রীকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর
  • ২৯ মে, ২০২৫ ১৮:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর ঘাত-প্রত্যাঘাতে সরগরম বাংলার রাজনীতি। আজ দুপুরবেলা আলিপুরদুয়ার থেকে রাজ্য সরকারকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একের পর এক বাক্যবাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিঁধেছিলেন নমো। বিকেলের তারই পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

এদিন বিকেল ৫টায় নবান্নে বৈঠকে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিন্দুর নিয়ে রাজনীতি করার প্রতিবাদে গর্জে উঠেছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘প্রধানমন্ত্রীর আচরণ এদিন প্রধানমন্ত্রীর মতো ছিল না, বরং তা ছিল বিজেপি সভাপতির মতো। যা আসলেই ভালো দেখায় না।’

পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর উদ্দেশে একাধিক প্রশ্নও করেন। চার বছর ধরে রাজ্যের আবাসের টাকা কেন বন্ধ রয়েছে? কেনই বা প্রধানমন্ত্রী মণিপুরে অশান্তি থামাতে যাচ্ছেন না? তা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, পহেলগাঁও হামলার পর এতদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনও কেন ওই ঘটনায় যুক্ত থাকা কোনও জঙ্গিকে ধরা গেল না, তা নিয়েও সপাট প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিজেপি আসলে মিথ্যের ব্যবসা করছে। ফেক ভিডিও দিয়ে বাংলার দুর্নাম করা হচ্ছে। আসলে বিজেপি শাসিত রাজ্যেই দুর্নীতি সবচেয়ে বেশি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ