Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

রাজ্যে এল পদ্মার ইলিশ

বাংলাদেশ থেকে এল পদ্মার ইলিশ। দুর্গাপুজোর আগেই মহম্মদ ইউনুস সরকারের এই বিশেষ উপহার ভারতে তথা পশ্চিমবঙ্গে পৌঁছেছে...

রাজ্যে এল পদ্মার ইলিশ
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:০৯
Prefer us on Google

বাংলাদেশ থেকে এল পদ্মার ইলিশ। দুর্গাপুজোর আগেই মহম্মদ ইউনুস সরকারের এই বিশেষ উপহার ভারতে তথা পশ্চিমবঙ্গে পৌঁছেছে পেট্রাপোল সীমান্ত দিয়ে। গতকাল, মঙ্গলবার গভীর রাতে ৮টি ট্রাকে প্রায় ৩৭ টন ইলিশ এসেছে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত আসবে পদ্মার ইলিশ। প্রতিটি মাছের ওজন প্রায় ১ থেকে দেড় কেজি। এখনই দাম বলা না গেলেও ব্যবসায়ীদের ধারণা মধ্যবিত্তের নাগালে থাকবে পদ্মার ইলিশ। আগামী কাল, বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন বাজারে পাওয়া যাবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ