নবদ্বীপের ঘাটে ঘাটে উপচে পড়া ভিড়
  • ১০ অক্টোবর, ২০২৬ ০৮:৫০
Prefer us on Google

আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। এই পুণ্য তিথিতে পূর্বপুরুষের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ এবং পুণ্যস্নান করতে শনিবার ভোররাত থেকে নবদ্বীপের প্রতিটি ঘাটেই উপচে পড়া ভিড়। কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থায় এদিনের স্নানপর্ব চলছে। নদীয়ার বাইরের জেলা থেকেও বহু মানুষ  এসে পৌঁছান নবদ্বীপের বিভিন্ন স্নানঘাটে।

Advertisement