Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

লড়কি বহিন প্রকল্পের টাকা পেয়েছে ১৪ হাজার পুরুষ! মহারাষ্ট্রে মহিলাদের স্কিমেও আর্থিক কেলেঙ্কারি

বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের আর্থিক ভাবে শক্তিশালী করে তোলার প্রকল্পেও কেলেঙ্কারি! দাবি করা হচ্ছে, লড়কি বহিন প্রকল্পের টাকা পেয়েছেন প্রায় ১৪ হাজার পুরুষ।

লড়কি বহিন প্রকল্পের টাকা পেয়েছে ১৪ হাজার পুরুষ! মহারাষ্ট্রে মহিলাদের স্কিমেও আর্থিক কেলেঙ্কারি
  • ২৭ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

২৭ জুলাই, মুম্বই: বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের আর্থিক ভাবে শক্তিশালী করে তোলার প্রকল্পেও কেলেঙ্কারি! দাবি করা হচ্ছে, লড়কি বহিন প্রকল্পের টাকা পেয়েছেন প্রায় ১৪ হাজার পুরুষ। খবরটি সামনে আসতেই গোটা দেশেই শোরগোল পড়েছে। 

Advertisement

আসলে মহারাষ্ট্র বিধানসভার ভোটের আগে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচেই ‘লড়কি বহিন’ প্রকল্প চালু করেছিল মহাযুতি জোট। সেই প্রকল্পেই এবার বিরাট আর্থিক কেলেঙ্কারির বিষয়টি সামনে এসেছে। রিপোর্টে দাবি করা হচ্ছে, ১৪ হাজার পুরুষ অনৈতিক ভাবে এই স্কিমের সুবিধা পাচ্ছে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জানিয়েছেন, “লড়কি বহিন প্রকল্প চালু করা হয়েছিল দরিদ্র মহিলাদের সাহায্য করার জন্য । এই স্কিমে পুরুষদের নাম থাকা উচিত নয়। সুবিধাভোগী পুরুষদের থেকে টাকা ফেরত নেওয়া হবে। তবে তাঁরা সাহায্য না করলে ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, মহারাষ্ট্র বিধানসভা ভোটের ঠিক আগে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে ‘লড়কি বহিন’ প্রকল্প চালু করেছিল শাসক মহাযুতি জোট। কার্যত ওই প্রকল্পে ভর দিয়েই দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে তারা। এই স্কিমের আওতায় যোগ্য মহিলারা বার্ষিক পারিবারিক আয় সহ কিছু শর্ত সাপেক্ষে প্রতি মাসে ১৫০০ টাকা সহায়তা পান। ২০২৫ সালের মে পর্যন্ত, এই যোজনার ১০টি কিস্তি মুক্তি পেয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ