Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিক্ষোভের নামে ফাঁড়ি ভাঙচুর, পুলিশকর্মীদের মার! থমথমে আসানসোলে গ্রেপ্তার সাত

স্থানীয় একটি ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ি ঘেরাও করেছিল কয়েকজন যুবক। চলছিল বিক্ষোভ।

বিক্ষোভের নামে ফাঁড়ি ভাঙচুর, পুলিশকর্মীদের মার! থমথমে আসানসোলে গ্রেপ্তার সাত
  • ১৬ মে, ২০২৬ ১৩:১৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোল উত্তর থানার অন্তর্গত জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ি ভাঙচুর করল একদল উন্মত্ত জনতা। শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে আসানসোল। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ি ঘেরাও করেছিল কয়েকজন যুবক। চলছিল বিক্ষোভ। যার জেরে চাপা উত্তেজনা ছিলই। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন ফাঁড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। চেয়ার, টেবিল, কম্পিউটার রুম ভেঙে তছনছ করে দেওয়া। জখম হয়েছেন বিশেষ কয়েকজন পুলিশকর্মী। 
এই পরিস্থিতিতে ঘটনাস্থলে আসে আরো পুলিশ। নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে। শুরু হয় যৌথ অভিযান। লাঠিচার্জ, টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 
শুক্রবার রাতের ঘটনার পর শনিবার সকালে থমথমে আসানসোল রেলপার এলাকা। বেশিরভাগ দোকান খোলেনি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এলাকায় টহল দিচ্ছে পুলিশ। এদিন সকালে জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ি পরিদর্শন করেন পুলিশ কমিশনার প্রণব কুমার। তিনি বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এখনও পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ