Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অটোয় শ্লীলতাহানি, গ্রেপ্তার অভিযুক্ত

অটোয় শ্লীলতাহানি, গ্রেপ্তার অভিযুক্ত
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বজবজ: অটোর ভিতর এক যুবতীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। পুলিস জানিয়েছে, ৫ নভেম্বর বিকেলে ওই যুবতী প্রাইভেট টিউশনের জন্য অটো করে বজবজের চড়িয়ালের দিকে যাচ্ছিলেন। অভিযুক্ত যুবক দীনবন্ধু দাস আগেই ওই অটোতে বসেছিল। যুবতী গাড়িতে ওঠার পর তাঁর সঙ্গে অভব্য ও অশালীন আচরণ করে সে। চড়িয়ালের কাছে অটো পৌঁছনোর সঙ্গে সঙ্গে যুবতী এনিয়ে প্রতিবাদ করেন। তবে সামাজিক অস্বস্তির কথা ভেবে যুবতীর পরিবার প্রথমে এই নিয়ে সেভাবে এগতে চায়নি। কিন্তু একটি সূত্রে বজবজ থানা বিষয়টি জানতে পারে। তারপরই এফআইআর হয়। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে।    
Advertisement
সম্পর্কিত সংবাদ