Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অস্ত্র সহ গ্রেপ্তার

অস্ত্র সহ গ্রেপ্তার
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: ডাকাতির উদ্দেশ্যে জড় হয়েছিল কয়েকজন দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে কুলতলি থানার পুলিস শনিবার রাতে দেউলবাড়ি এলাকা থেকে  দু’জনকে গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যায়। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মহাদেব তাঁতি এবং আবু সোনা মোল্লা। কুলতলির এই বাসিন্দাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ। বাকিদের সন্ধানে পুলিস তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে, ঘুটিয়ারি শরিফ হাসপাতাল এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে ঘুটিয়ারি ফাঁড়ির পুলিস। তার কাছ থেকে একটি পাইপগান, দুটি কার্তুজ পাওয়া গিয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম গিয়াসুদ্দিন লস্কর।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ