নিজস্ব প্রতিনিধি, বারাসত: রবিবার গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল গোবরডাঙা থানার পুলিস। তবে তিন দুষ্কৃতী পুলিসের জলে ধরা পড়লেও আরও কয়েকজন পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। ধৃতদের কাছ থেকে দা, ভোজালি, লোহার রড সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়েছে।



